আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে নরসিংদীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

২৬ জুন ২০২৬, ০৬:৫৪ PM , আপডেট: ২৬ জুন ২০২৬, ০৭:০১ PM
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে নরসিংদীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে নরসিংদীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি © সংগৃহীত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে নরসিংদীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ‘YOUTH AGAINST DRUGS’ কর্মসূচির অংশ হিসেবে সাইকেল র‍্যালির আয়োজন করে ছাত্রশিবিরের নরসিংদী জেলা শাখা। 

জানা গেছে, আজ সকালে নরসিংদী সরকারি কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রশিবিরের নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান প্রদর্শন করেন।

র‌্যালি শেষে বক্তারা বলেন, ‘মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রের পাশাপাশি তরুণদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আয়োজকরা জানান, ‘YOUTH AGAINST DRUGS’ কর্মসূচির মাধ্যমে সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে, যার মূল লক্ষ্য তরুণদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা।

‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬