বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ, চুক্তি করতে হবে অন্য বেসরকারি মেডিকেলের সঙ্গে

১৪ জুন ২০২৬, ০৩:৫২ PM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০৪:০৭ PM
আদ্-দ্বীন উইমেনস মেডিকেল

আদ্-দ্বীন উইমেনস মেডিকেল © সংগৃহীত

হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করতে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজকে নির্দেশনা দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে, যেটি আজ রবিবারই (১৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ৬ ধারা অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল স্থাপনের শর্ত রয়েছে। এছাড়া মেডিকেল কারিকুলাম অনুযায়ী, তৃতীয় বর্ষ থেকেই হাসপাতালে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয়। এছাড়া এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক বছরের ইন্টার্নশিপও রয়েছে।

এ অবস্থায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতাসহ অনেকেই। এ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল বন্ধ হচ্ছে না। আমরা অন্য বেসরকারি কলেজে শিক্ষার্থীদের প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশ দিচ্ছি।’

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তিতে কত আবেদন পড়ল

তিনি আরও বলেন, ‘মেডিকেল কলেজটিকে যে কোনো বেসরকারি হাসপাতালের সঙ্গে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) করতে হবে। তারা নিজ উদ্যোগে শিক্ষার্থীদের সে হাসপাতালে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। তারা কোন হাসপাতালের সঙ্গে কাজ করতে চায়, তা আগামী তিন কর্মদিবসের মধ্যে আমাদের জানাতে হবে।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র বলছে, সাধারণত সরকারি-বেসরকারি জেনারেল হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকলেও সরকারি হাসপাতালে তরফ থেকে এই সুযোগ আদ্-দ্বীন পাচ্ছে না। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালের সঙ্গেই চুক্তিবদ্ধ হতে হবে প্রতিষ্ঠানটিকে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950