৬ দফা দাবিতে সলিমুল্লাহ মেডিকেলে চিকিৎসক-শিক্ষার্থীদের বিক্ষোভ

০৮ জুন ২০২৬, ০৩:৫০ PM
হাসপাতাল ভবনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়

হাসপাতাল ভবনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় © সংগৃহীত

৬ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ প্রদর্শন করেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এস‌এস‌এমসি) ও হাসপাতালের শিক্ষার্থী, ইন্টার্ন এবং ট্রেইনি চিকিৎসকরা। আজ সোমবার (৮ জুন) বেলা দুপুরের দিকে হাসপাতাল প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা অংশ নেন।

বিক্ষোভকালে ৬ দফা দাবির পক্ষে বক্তব্য দেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

উল্লেখ্য, ৬ দফা দাবি আদায়ে গতকাল রবিবার কর্মবিরতি শুরু করেন সারাদেশের ইন্টার্ন চিকিৎসকরা। একই দিন থেকে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জনও চলছে। এ নিয়ে সোমবার (৮ জুন) ইন্টার্ন চিকিৎসকদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরই মধ্যে আজ কর্মবিরতি শুরু করেছেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরাও।

পোস্টগ্রাজুয়েট ট্রেইনি, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো— এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের ৯ম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো তৈরি করা।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬