বেসরকারি ডেন্টালে মেধাবী-অসচ্ছল শূন্য আসনে ভর্তির তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

২৪ মে ২০২৬, ০৮:২৩ PM , আপডেট: ২৪ মে ২০২৬, ০৮:২৫ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি ছবি

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে বিডিএস কোর্সে মেধাবী ও অসচ্ছল কোটার সংরক্ষিত ৪৭টি শূন্য আসনে অটোমেশন প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীদের ভর্তির আহ্বান জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ রবিবার (২৪ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ১ জুন থেকে ৬ জুনের দুপুর ২টার মধ্যে সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ বা ইউনিটের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি না হলে প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্ণিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে কেবল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে হোস্টেল ফি যৌক্তিকভাবে সংগ্রহ করা যাবে। অন্যান্য ফি আদায়ের ক্ষেত্রে তা কোনো অবস্থাতেই সরকারি ডেন্টাল কলেজ বা ইউনিটে গৃহীত অর্থের চেয়ে অধিক হবে না।

ভর্তির জন্য প্রয়োজনীয় দলিলপত্র
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
শিক্ষার্থীর বর্ণিত এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার রেজাল্টের কপি।
এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র।
এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/প্রশংসা পত্র।
নাগরিকত্বের সনদপত্র/জন্ম নিবন্ধন সনদের কপি।
চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

বিজ্ঞপ্তি দেখুন

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬