হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

০৪ মে ২০২৬, ০৫:৪৯ PM
নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন করল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ

নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন করল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ © সংগৃহীত

এমবিবিএস এবং বিডিএস ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। রবিবার (৩ মে) কলেজের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠানটি আয়োজন করা হয়। পবিত্র এ যাত্রার শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল, নতুন অ্যাপ্রন এবং শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানায় হলি ফ্যামিলি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং তাদের আগের ব্যাচের শিক্ষার্থীরা। কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলীও এই আয়োজনে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে.এম. মজিবুল হকের নেতৃত্বে এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসার উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়। এ সময় শিক্ষকগণ প্রথম ফেজের কারিকুলাম বা পাঠ্যক্রম সম্পর্কে নবাগতদের ধারণা দেন এবং চিকিৎসা পেশার মহান দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের শেষ পর্যায়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই শপথের মাধ্যমে নতুন ব্যাচের শিক্ষার্থীরা চিকিৎসা পেশার মর্যাদা ও দায়বদ্ধতা রক্ষায় নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ ও স্বপ্নিল এক চিকিৎসা জীবনের যাত্রা শুরু হলো। নবাগত সকল শিক্ষার্থীদের জন্য রইল নিরন্তর শুভকামনা।

আমরা জুলাইয়ের প্রতিপক্ষ নই: আইনমন্ত্রী 
  • ২৫ মে ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে অশালীন পোস্টের অভিযোগে আটক স…
  • ২৫ মে ২০২৬
যৌন নির্যাতনের দায়ে সাময়িক বহিষ্কারের পর এবার ছাত্রত্ব বাতি…
  • ২৪ মে ২০২৬
রাজধানীতে কাউন্টার টেরোরিজমের অভিযানে চাঁদাবাজ গ্রেফতার
  • ২৪ মে ২০২৬
আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদকের বিরুদ্ধে টিসিবির ৪ হাজার কেজি চ…
  • ২৪ মে ২০২৬
ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে দিল্লিতে বাংলাদেশি ছাত্রের রহস্যজ…
  • ২৪ মে ২০২৬