এআইইউবিতে নবীনবরণ অনুষ্ঠিত

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ PM
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার © সংগৃহীত

নতুন স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে একাডেমিক জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) স্প্রিং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীরা। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান, যেখানে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের নবাগত শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। তিনি নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিষ্ঠা ও সৃজনশীলতা বজায় রেখে এআইইউবিতে তাঁদের একাডেমিক যাত্রা শুরু করার জন্য উৎসাহিত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আব্দুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর; প্রফেসর ড. তাজুল ইসলাম, ডিন, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস; প্রফেসর ড. আনোয়ার হোসেন, অ্যাডভাইজার ও ডিন (ইন-চার্জ), ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন; প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন, ডিন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং; এবং জনাব মশিউর রহমান, সিনিয়র অ্যাসোসিয়েট প্রফেসর ও ডিন, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; প্রফেসর ড. মঞ্জুর এইচ. খান, প্রক্টরসহ বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষকবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ ছাড়া অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য একটি তথ্যবহুল সেশন পরিচালনা করেন। নবীন বরণ অনুষ্ঠানে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬