গোয়ায় অনুষ্ঠিত কিউএস ইন্ডিয়া সামিট ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ PM
কিউএস ইন্ডিয়া সামিটে এআইইউবির প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও জনসংযোগ বিভাগের প্রধান আবু মিয়া আকন্দ তুহিন

কিউএস ইন্ডিয়া সামিটে এআইইউবির প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও জনসংযোগ বিভাগের প্রধান আবু মিয়া আকন্দ তুহিন © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) ভারতের গোয়ায় গত ১-৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত কিউএস ইন্ডিয়া সামিট ২০২৬-এ অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক সম্পৃক্ততা জোরদার এবং বৈশ্বিক উচ্চশিক্ষা সহযোগিতার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এ সম্মেলনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টি। 

সামিটে এআইইউবির প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও জনসংযোগ বিভাগের প্রধান আবু মিয়া আকন্দ তুহিন। 

সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা অংশ নেন। তিন দিনব্যাপী এই সামিটে আন্তর্জাতিকায়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, উদ্ভাবন, গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক র‌্যাংকিংসহ উচ্চশিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এআইইউবির নেতৃত্বের এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, বৈশ্বিক সংযোগ এবং শিক্ষা ও গবেষণায় মানোন্নয়নের কৌশলগত অগ্রাধিকারের প্রতিফলন। কিউএস ইন্ডিয়া সামিটে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং আঞ্চলিক ও বৈশ্বিক উচ্চশিক্ষা সংলাপে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি আরও জোরালো করেছে এআইইউবি।

আবরার ফাহাদ-মেজর সিনহা হত্যা ও সাত খুন মামলার চূড়ান্ত শুনান…
  • ১৮ অক্টোবর ২০২৬
স্ত্রীকে জড়িয়ে ধরে রেখেছিলেন স্বামী, হাতে ধরা ছিল শিশু সন্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬