এআইইউবি-তে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন চ্যালেঞ্জেস অ্যান্ড ট্রেন্ডস ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’ অনুষ্ঠিত

১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ PM
এআইইউবিতে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন চ্যালেঞ্জেস অ্যান্ড ট্রেন্ডস ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’ অনুষ্ঠিত

এআইইউবিতে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন চ্যালেঞ্জেস অ্যান্ড ট্রেন্ডস ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’ অনুষ্ঠিত © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে এআইইউবি-তে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন চ্যালেঞ্জেস অ্যান্ড ট্রেন্ডস ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (আইসিসিটিএএসএস - ২০২৫)’ অনুষ্ঠিত হয়। “সাসটেইনেবিলিটি, ক্রিয়েটিভিটি অ্যান্ড এথিক্স: ইনসাইটস ইনটু ইন্টারডিসিপ্লিনারি পার্সপেকটিভস অ্যান্ড প্র্যাকটিসেস” প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

গত ১১ ডিসেম্বর ২০২৫ উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি নিনা পি. কাইংলেট।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সম্মেলনের পৃষ্ঠপোষক ড. কারমেন জেড. লামাগনা। 

সম্মেলনের জেনারেল চেয়ার এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম সম্মেলনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিসিটিএএসএস - ২০২৫ এর আয়োজক চেয়ার প্রফেসর ড. মো. আসিফ কামাল। দুই দিনব্যাপী এ সম্মেলনে ৬টি কী-নোট সেশন অনুষ্ঠিত হয়। কী-নোট বক্তাদের মধ্যে ছিলেন লিলিয়ান ডবিøউ. মিনা, ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহাম; প্রফেসর ড. ঝেন (পিটার) ইয়ে, জিয়ামেন ইউনিভার্সিটি/ইউসিএল; তাবেরেজ আহমেদ নেয়ারজি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর; প্রফেসর ড. হেওয়ার্ড ডেরিক হর্টন, ইউনিভার্সিটি অ্যাট অ্যালবানি, সানি এবং প্রফেসর ড. শাইলা সুলতানা, ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস।

কী-নোট উপস্থাপনার পাশাপাশি সম্মেলনে অনসাইট ও অনলাইন মিলিয়ে মোট ২৯৪টি প্রবন্ধ উপস্থাপনা করা হয়। পোস্টার উপস্থাপনা এবং যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকার প্রতিনিধি মিস রাইহানা সুলতানা পরিচালিত ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম সংক্রান্ত একটি সেশন পরিচালনা করেন। প্রথম প্যানেল আলোচনা  ‘এআই, এথিক্স, এডুকেশন অ্যান্ড লিগ্যাল ফ্রেমওয়ার্কস: ইনসাইটস ইনটু সাসটেইনেবল ফিউচার’ শীর্ষকে অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে অংশ নেন প্রফেসর মাশরুর শহীদ হোসেন, প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর ড. আকাশ দীপ মুনি, ড. রবায়েত ফেরদৌস সৈয়দ, ড. প্রিয়দর্শিনী মুথুকৃষ্ণান এবং ড. আবু সালেহ মো. রাফি। প্যানেলটি সঞ্চালনা করেন মি. থিওটোনিয়াস গোমেজ। দ্বিতীয় প্যানেল আলোচনা ‘লেভারেজিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট অন দ্য সিনার্জিস অব হেলথ অ্যান্ড সোশিও-ইকোনমিক ডিসকোর্সেস’ শীর্ষকে অনুষ্ঠিত হয়। প্যানেলটি সঞ্চালনা করেন ড. সাবুক্তাগিন রহমান।

গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে ১০টি বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। 

অনুষ্ঠানের শেষে আইসিসিটিএএসএস- ২০২৫-এর আয়োজক সেক্রেটারি এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারিয়া সুলতানা ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950