এআইইউবিতে নবীনবরণ অনুষ্ঠিত

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ PM
এআইইউবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান

এআইইউবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি)- এর স্প্রিং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান  মিসেস নাদিয়া আনোয়ার। তিনি নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিষ্ঠা ও সৃজনশীলতা বজায় রেখে এআইইউবিতে তাঁদের একাডেমিক যাত্রা শুরু করার জন্য উৎসাহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন- এর অ্যাডভাইজার ও ডিন (ইন-চার্জ) অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন  অধ্যাপক ড. এবিএম সিদ্দিক হোসেন এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন সিনিয়র সহযোগী অধ্যাপক মশিউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মঞ্জুর এইচ. খানসহ বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য একটি তথ্যবহুল সেশন পরিচালনা করেন। নবীন বরণ অনুষ্ঠানে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবীনবরণ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬