বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের সিদ্ধান্ত

২৪ নভেম্বর ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:০৩ PM
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘এ ব্লক’ ভবনটিতে রয়েছে ডক্টরস হল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘এ ব্লক’ ভবনটিতে রয়েছে ডক্টরস হল © টিডিসি ফটো

পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের হল সংস্কারের জন্য আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে এক সপ্তাহের বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডক্টরস হলের প্রভোস্ট ডা. জামাল উদ্দীন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।
 
হল  প্রভোস্ট বলেন, ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে বিএমইউর এ ব্লক নিয়ে জরুরি বৈঠকে বসেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় আগামীকাল মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য হল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সময়ে হলের সংস্কার কাজ চলবে।

গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার পাশে নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারাদেশ। পরদিন আরও তিনবার মৃদু ভূকম্পন অনুভূত হলে ‘অতি ঝুঁকিপূর্ণ’ ভবনটি নিয়ে  দুশ্চিন্তায় পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে বেশ কয়েকবার সভায় বসে নীতি নির্ধারণের জন্য। সর্বশেষ সোমবার হল খালি করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬