কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আবারও বৈঠকে বসেছেন ঢামেক শিক্ষার্থীরা

২২ জুন ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৯:১৩ PM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © সংগৃহীত

চলমান পরিস্থিতির সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আবারও বৈঠকে বসেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। আজ রবিবার (২১ জুন) সকালে দুই পক্ষের মধ্যে বৈঠকটি শুরু হয়।

আজ সকালে ফজলে রাব্বী হলের বিভিন্ন ভবনে কিছু রুম বন্ধ দেখা গেলেও বেশির ভাগ রুমেই শিক্ষার্থীদের অবস্থান ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনের গতি কমিয়ে দিতেই প্রশাসন হল খালি করার নির্দেশ দিয়েছে। এ সময় কলেজের প্রশাসনের সঙ্গে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল শনিবার সকালে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না। ফজলে রাব্বি হলসহ দুটি হল ব্যবহারের অনুপযোগী। ছাত্রী হলেরও সিলিং খসে পড়ছে। যেকোনো মুহূর্তে হল ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে।

এরপর ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কলেজ প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের আজ দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে এটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬