হাসপাতাল হলো মেডিকেল কলেজের ভিত্তি: রাষ্ট্রপতি

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © ফাইল ছবি

হাসপাতালকে মেডিকেল কলেজের ভিত্তি বলে মনে করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনার হিমায়েতপুরে পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হাসপাতালটি ৫০০ শয্যা বিশিষ্ট।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বলেন, হাসপাতালের বদলে পাবনা সদর হাসপাতালকে আধুনিকায়ন করার প্রস্তাব ছিল। কিন্তু আমি চিন্তা করলাম, একটা মেডিক্যাল কলেজের ভিত্তিই হলো হাসপাতাল। তাই জানালাম জোড়াতালি দিয়ে চলবে না। এরপর আমি স্বাস্থ্যমন্ত্রী, সচিব, ডিজিসহ সংশ্লিষ্টদের বঙ্গভবনে ডেকে বিষয়টা বললাম। তারা বিস্মিত হলো। তাহলে ভাবেন, গত ১৫ বছরের মধ্যে নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপনই করেনি।

তিনি বলেন, শোনার পর মন্ত্রী মহোদয় এটা নিয়ে আগ্রহ প্রকাশ করলেন এবং সবাইকে নির্দেশ দিলেন। পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন এটা নতুন করে প্রস্তাব করতে হবে। এই খবর পাওয়ার পর পরিকল্পনামন্ত্রীকে ফোন করলাম। তারপর তিনি বললেন, ঠিক আছে আগের প্ল্যানেই একনেকে দেওয়া হলো এবং পাস হলো।

পাবনাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি ছিল ৫০০ শয্যা পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল অতি দ্রুত সম্পন্ন করতে হবে। এই দাবির প্রতি সমর্থন রেখে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টা ২৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর ৪টা ৩০ মিনিটে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। রাত ৯টার দিকে পাবনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঝনদীতে প্রসববেদনা, নৌকাতেই যমজ সন্তানের জন্ম দিলেন নারী
  • ০৪ নভেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
বাকৃবিতে গভীর রাতে অসংলগ্ন অবস্থায় বহিরাগত যুবক-তরুণী আটক, …
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
  • ০৩ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধরা, মারধরের বদলে পেলেন খাবার; মুমূর্ষু রোগীক…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950