ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

২০ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ PM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ PM
মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন

মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন © টিডিসি সম্পাদিত

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে কেবল ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান। 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬