ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের ভর্তি পরীক্ষার ফল জানা যাবে দুইভাবে

২০ জানুয়ারি ২০২৬, ০১:০১ PM
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে আজ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে আজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়েবসাইটে লগইন করে ও প্রবেশপত্রে উল্লেখিত পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম মঙ্গলবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা আজই কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছি। দুপুরের পরে বিকেল নাগাদ ফলাফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।’

জানা গেছে, ফলাফল প্রকাশের পর দুইভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা। ওয়েবসাইটে লগইন করে জানতে পারবেন তারা। পাশাপাশি প্রবেশপত্রে উল্লেখিত পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীলা। গত ১৩ ডিসেম্বর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৩৭ জন ভর্তিচ্ছু।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬