সড়ক দুর্ঘটনায় মেডিকেল ছাত্রীর মৃত্যু

০৯ আগস্ট ২০২৩, ০৬:০২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
দুর্ঘটনার কবে পড়া প্রাইভেট কার

দুর্ঘটনার কবে পড়া প্রাইভেট কার © সংগৃহীত

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম ইকরা বিনতে হাফিজ। তিনি উত্তরা উইমেন্স মেডিকেল কলেজের  শেষ বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি প্রাইভেট কার কটকস্থল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসক মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার দিলিপ কুমাড় মন্ডল। 

তিনি বলেন, গৌরনদীতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেট কারের চালকও। 

ট্যাগ: মেডিকেল
দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধান…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের ছাত্রদলের সং…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাও…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া-জাপানসহ চার দেশে বাকৃবির ৩৫ শিক্ষার্থীর ইন্টার্নশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬