৪৯ লাখ টাকা বিল বকেয়া, অন্ধকারে শের-ই-বাংলা মেডিকেল কলেজ

২২ জুন ২০২৩, ০৯:২৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ © ফাইল ছবি

বিল বকেয়া থাকায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও হাসপাতালে এখনো সংযোগ চালু রয়েছে। 

বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১২টার দিকে কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আমজাদ হোসেন বলেন, হাসপাতাল ও কলেজের পৃথক মিটার রয়েছে। এর মধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে ৪৮ লাখ ৮৬ হাজার ২২৫ টাকা বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধ করতে কয়েকবার চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু কলেজ প্রশাসন বিল পরিশোধের কোনো ব্যবস্থা নেয়নি। যে কারণে বিধি মোতাবেক দুপুর ১২টায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহীন বলেন, এখন জুন মাস, তাই বরাদ্দ পাওয়া যাবে না। জুলাইয়ের প্রথম সপ্তাহে বিল পরিশোধ করা হবে। জুলাই পর্যন্ত সংযোগ বহাল রাখতে ওজোপাডিকোকে অনুরোধ করেছি।

চোর সন্দেহে পেটানোর পর খুবি ক্যাম্পাসের পাশের ভবনে মিলল বিশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে মিলেছে একাধিক ক্লু, যা বলছেন পুলিশ সুপার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট নিয়ে যে ব্যাখ্যা দিল বিশ্বব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘কুমিল্লায় চাকরি করতে এসেছি— এটাই কি আমার অপরাধ’
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মায়ের সঙ্গে ইফতার বিলিয়েছিল অপ্রতীম, আজ সে নেই
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তাসকিন-নাহিদ না থাকলেও জাকের কেন দলে, ব্যাখ্যা দিলেন প্রধান…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬