বেসরকারি মেডিকেলে ভর্তির দ্বিতীয় ধাপের ফল আজ, পাবেন যেভাবে

২১ জুন ২০২৩, ০৯:০৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের ফল আজ বুধবার প্রকাশ করা হবে। এদিন দুপুরের পর থেকে নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, গত ৬ জুন থেকে বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন শুরু হয়। যা চলে ১০ জুন পর্যন্ত। ১১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের ফি জমা দিতে পেরেছেন। ভর্তির জন্য প্রথম দফায় নির্বাচিতদের গত মঙ্গলবার রাতে মেসেজ পাঠানো হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার মেসেজ গতকাল মঙ্গলবার পাঠানোর কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে তা সম্ভব হয়নি। সমস্যা সমাধানে কাজ করছে টেলিটক। আজ দুপুরের পর থেকে শিক্ষার্থীদের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

ওই সূত্র আরও জানায়, যারা দ্বিতীয় দফায় ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হবেন তাদের আগামী ২৫ জুনের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তির চূড়ান্ত মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে আগামী ২৭ জুন। আগামী ৩ জুলাই থেকে ভর্তি শুরু হয়ে চলবে ৯ জুলাই পর্যন্ত।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বেসরকারি মেডিকেল) ডা. উপল সীজার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিছু সমস্যার কারণে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের এখনো মেসেজ পাঠানো শুরু হয়নি। বুধবার (২১ জুন) দুপুরের পর থেকে শিক্ষার্থীদের মেসেজ পাঠানো শুরু হবে বলেও জানান তিনি।

ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬