ডাক্তারি পেশায় যোগ দিলেন কণ্ঠশিল্পী ঐশী

০১ নভেম্বর ২০২২, ০৮:৫৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
ফাতিমা তুয যোহরা ঐশী

ফাতিমা তুয যোহরা ঐশী © টিডিসি ফটো

কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন ফাতিমা তুয যোহরা ঐশী। সর্বশেষ তার গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এই গায়িকা এবার ডাক্তারি পেশায় যোগ দিয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে তিনি নিজের ফেসবুক আইডিতে সুখবরটি জানিয়েছেন।

ঐশী জানান, রাজধানীর বেসরকারি হাসপাতাল শমরিতা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগে যোগ দেন তিনি।

ফেসবুক পোস্টে ঐশী লেখেন, আলহামদুলিল্লাহ্‌, কার্ডিওলজি বিভাগের কর্মরত চিকিৎসক হিসেবে সিসিইউ এর মেডিক্যাল অফিসার হিসেবে নতুন জীবন শুরু করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে এমবিবিএস সম্পন্ন করেছেন ঐশী। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে রাজধানীর এম এইচ শমরিতা মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। ২০২১ সালে তার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ পায় এবং তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।  

এর আগে এমবিবিএস সম্পন্ন করে ঐশী তার পরিবার, শিক্ষক এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। পাশাপাশি সবার কাছে দোয়াও চেয়েছেন।

২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা ঐশীর। ২০১৯ সালে ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘মায়া, মায়া রে…’ গানটি গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তরুণ এই সংগীত তারকা।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬