মাদ্রাসার পিছন থেকে ছাত্রের লাশ উদ্ধার

০৮ মার্চ ২০২২, ১২:৪৫ PM
পাঁচলাইশ মডেল থানা

পাঁচলাইশ মডেল থানা © সংগৃহীত

চট্টগ্রামের পাঁচলাইশ থানার পিলখানা থেকে মো. আরমান হোসেন (১০) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আরমান চট্টগ্রাম শহরের মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে আলী বিন আলী মাদ্রাসার পেছন থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে মাদ্রাসার পিছনে তারা এই মরদেহ লক্ষ্য করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন : বিয়েতে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে অপহরণ ছাত্রলীগের সাবেক নেতার

অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম আরও জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬