সব মাদ্রাসার ইমেইল-টেলিফোন নম্বর চেয়েছে অধিদপ্তর

২৩ এপ্রিল ২০২১, ০৪:২১ PM

© ফাইল ছবি

দেশের সব মাদ্রাসার ওয়েবসাইট-ইমেইল অ্যাড্রেস ও মাদ্রাসা প্রধানদের টেলিফোন নম্বর চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য চেয়ে সরকারি বেসরকারি সব মাদ্রাসায় চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সব সরকারি-বেসরকারি মাদ্রাসার ওয়েবসাইট এবং ইমেইল অ্যাড্রেস জানা আবশ্যক। নির্ধারিত ছক অনুযায়ী তথ্য পাঠাতে বলা হয়েছে মাদ্রাসাগুলোকে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

ছকে, জেলা, উপজেলা বা থানার নাম উল্লেখ করে প্রতিষ্ঠানের ইমেইল, ওয়েবসাইট অ্যাড্রেস, প্রতিষ্ঠান প্রধানের টেলিফোন বা মোবাইল নম্বর পাঠাতে বলা হয়েছে। ইমেইলে ও হার্ডকপিতে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে মাদ্রাসাগুলোকে।

একইসাথে সব সরকারি বেসরকারি মাদ্রাসা থেকে এসব তথ্য পাঠানো নিশ্চিত করতে সব জেলা প্রশাসক, ইউএনও, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950