মাদ্রাসায় করোনা আসবে না: বাবুনগরী

১২ এপ্রিল ২০২১, ১০:৪০ AM

© ফাইল ছবি

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, যেখানে হাদিস-কোরআন পাঠ করা হয়, ইনশাল্লাহ সেখানে করোনা আসবে না। রোববার চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহিলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা করেন।

কওমি মাদ্রাসা বন্ধের নির্দেশনার প্রতিবাদ জানিয়ে বাবুনগরী বলেন, ‘লকডাউন দিয়ে কওমি মাদ্রাসা বন্ধ করা যাবে না। কওমি-দ্বীনি মাদ্রাসায় হাদিস-কোরআন পাঠ করা হয়, সেগুলো বন্ধ করা যাবে না। আমরা মাদরাসা খোলা রাখছি করোনা না আসার জন্য।’

তিনি বলেন, যেখানে হাদিস-কোরআন পাঠ করা হয়, ইনশল্লাহ সেখানে করোনা আসবে না। করোনায় এ পর্যন্ত কোনো মাদ্রাসার ছাত্র আক্রান্ত হয়নি আর কোনো হুজুর আক্রান্ত হয়নি। যারা বেশি করোনা থেকে বাঁচতে চায়, তারা বেশি আক্রান্ত হয়।

মসজিদে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিভিন্ন নির্দেশনার বিরোধিতা করে তিনি বলেন, মসজিদে নামাজ বন্ধ করা যাবে না। জুমার নামাজে ১০ জন, এমনিতে ৫ জন এই ধরনের শরিয়তবিরোধী কোনো বিধিনিষেধ মানা যাবে না। মসজিদে নামাজ চলবে। সামনে রমজান। তারাবির নামাজও চলবে।

জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬