লাকসামে অনুষ্ঠিত হলো আঞ্চলিক কুরআন ও আজান প্রতিযোগিতা

০২ এপ্রিল ২০২১, ১২:২৯ AM

© প্রতীকী ছবি

সুললিত কণ্ঠের কলতানে শিশু কিশোর হাফেজদের নিয়ে কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত হয়ে গেলো বার্ষিক কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত ও আজান প্রতিযোগিতা।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ৬নং ওয়ার্ডের বাতাখালী গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাতাখালী হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার উদ্যোগে দিন ব্যাপি এই অঞ্চল ভিত্তিক বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কুমিল্লা ও নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার ৩৪টি মাদ্রাসার মোট ৮৬ জন প্রতিযোগী।

দুই রাউন্ডের এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু হয় বেলা আটটা ত্রিশ মিনিটে, দ্বিতীয় ও ফাইনাল রাউন্ড শুরু হয় দুপুর সাড়ে তিনটায়, এই রাউন্ডে ২০ জন প্রতিযোগি থেকে বিজয়ী নির্ধারণ করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে জনাব নাছির উদ্দিন মজুমদার, সভাপতিত্ব করেন জনাব আবু সাঈদ বাচ্চু কাউন্সিলর ৬ নং ওয়ার্ড, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব এস এম দোহা সাহেব, বিশিষ্ট সাংবাদিক, এবং বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মাওলানা আব্দুল হালিম সাহেব, হেড মুহাদ্দিস গাজিমুড়া আলিয়া মাদ্রাসা, মাওলানা ইউসুফ সাহেব, প্রিন্সিপাল আল আবরার ইসলামিয়া মাদ্রাসা, জনাব ওমর হাসান সাহেব, পরিচালক সুরের ছোঁয়া শিল্পগোষ্ঠী চাঁদপুর।

প্রতিযোগিতায় প্রথম তিনজন বিজয়ীকে যথাক্রমে পঁচিশ, পনেরো ও দশ হাজার টাকা নগদ পুরষ্কার প্রদান করা হবে, এবং সাতটি বিশেষ পুরষ্কার প্রদান করা হবে।

মন্ত্রীর অনুষ্ঠানে মেডিকেল ছাত্রের নেওয়া ‘পিস্তল’ কি প্রয়াত…
  • ০৮ আগস্ট ২০২৬
যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬