‘মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা এখন সময়ের দাবি’

০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৩ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. মাহফুজুর রহমান

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. মাহফুজুর রহমান © টিডিসি ফটো

মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া এখন সময়ে দাবি বলে মনে করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তথ্য প্রযুক্তির জ্ঞানের মাধ্যমে তারাও এখন বিশ্বের বুকে নিজেদের শক্ত অবস্থান করে নিতে পারবে বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দরুইনের শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ক্যাম্ব্রিয়ান শিক্ষাপ্রতিষ্ঠান পরিবারের সদস্য মাদ্রাসাতু সালেহা খাতুন ও আখাউড়া ক্যাম্ব্রিয়ান স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এসব ইউনিফর্ম ও মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ. ই. মামুন, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান ড. মাহফুজুর রহমান বলেন, এখন দিন পাল্টে যাচ্ছে। অন্যান্য স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষা দেয়া হয় মাদ্রাসা শিক্ষার্থীদেরও সেসব বিষয়ে জ্ঞান লাভ করতে হবে। আমি আশা করবো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন।

তিনি বলেন, আজকের ডিজিটাল যুগে কোন জায়গায় চাকরি করতে হলে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো কম্পিউটার শিক্ষায় পারদর্শী হওয়া। আমি চাইবো, মাদ্রাসা প্রতিটি শিক্ষার্থী যাতে কম্পিউটার শিখতে পারে এবং কম্পিউটার চালাতে পারে এ শিক্ষা চালু করতে হবে।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬