দাখিলে বৃত্তি পেল ১৩৫০ শিক্ষার্থী, তালিকা প্রকাশ

২৭ আগস্ট ২০২০, ০৮:৫১ AM

এ বছর দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পেয়েছে ১ হাজার ৩৫০ শিক্ষার্থী। এদের ৬০০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৭৫০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেবে সরকার। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেয়া হবে।

বুধবার (২৬ আগস্ট) দাখিলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গেজেট বা তালিকা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দিতে যেকোনো তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খুলতে বলেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

জানা গেছে, দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তি দেয়া হবে ৬০০ শিক্ষার্থীকে আর সাধারণ বৃত্তি দেয়া হবে ৭৫০ জন শিক্ষার্থীকে। দাখিল পরীক্ষার ফলে ভিত্তিতে মেধাবৃত্তিপ্রাপ্তদের মাসিক ৬০০ টাকা দেয়া হবে। বার্ষিক এককালীন দেয়া হবে এক হাজার ৫০ টাকা।

আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত দাখিল উত্তীর্ণদের জন্য প্রতি মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ৬০০ টাকা দেয়া হবে। আগামী দুইবছর বৃত্তি সুবিধাভোগ করবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

তালিকা দেখতে ক্লিক করুন

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬