কওমি মাদ্রাসা খোলার অনুমতি দিল সরকার

২৪ আগস্ট ২০২০, ০৭:৪০ PM

© প্রতীকী ছবি

করোনা প্রাদুর্ভাবের মধ্যে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোন ঘোষণা না আসলে কওমি মাদ্রাসা খোলার অনুমতি দিয়েছে সরকার। আজ সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কওমি মাদ্রাসাগুলোর কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা হলো। তবে ৬টি শর্ত পালন করতে হবে মাদ্রাসাগুলোকে।

শর্তগুলো হলো:

১. প্রত্যেক শিক্ষার্থীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস, মাথায় নিরাপত্তা টুপি পরা আবশ্যক।
২. মাদ্রাসায় প্রবেশের পূর্বে গেটে স্যানিটাইজিং করতে হবে।
৩. শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে অবস্থান করবে, বিক্ষিপ্তভাবে চলাফেরা করবে না।
৪. একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থী থেকে কমপক্ষে ৩ ফিট দূরত্বে অবস্থান করবে।
৫. করোনার কারণে কোলাকুলি ও হাত মেলানো যাবে না।
৬. শিক্ষক ও কর্মচারীরাও একইভাবে সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্লাস করাবেন।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬