জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক সভাপতি সাখাওয়াত হুসাইন মারা গেছেন

২৩ আগস্ট ২০২০, ০৮:৪৭ AM

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ডাঃ এস এম সাখাওয়াত হুসাইন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রায় দুই সপ্তাহ শ্বাসকষ্টে ভুগে ঢাকার কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে শনিবার রাত ৯টায় ইন্তেকাল করেন তিনি।

আজ রোববার বাদ জোহর ঝিনাইদহর কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের পাশে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সাখাওয়াত হুসাইন প্রথমে যশোর সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে ইসলামী ব্যাংক হাসপাতালের আইসিইউতে শিফট করা হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেছেন। তিনি দুই শিশু সন্তান ও স্ত্রী রেখে যান।

মাওলানা এস এম সাখাওয়াত হোসেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে অনার্স এবং এমএ পাস করেন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬