সুস্থ হয়ে হাসপাতাল থেকে মাদ্রাসায় আহমদ শফী

১৫ জুন ২০২০, ০৫:৫১ PM

© ফাইল ফটো

হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফী সুস্থ হয়ে নিজ মাদ্রাসায় ফিরে গেছেন। আজ সোমবার (১৫ জুন) বিকেলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেন। এতদিন তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচযাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

আহমদ শফীর ছেলে আনাস মাদানী বলেন, আগের চেয়ে তার বাবার শারীরিক অবস্থা অনেক ভালো। এ জন্য চিকিৎসকেরা হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। এরপর হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসেন। 

এর আগে গত ৭ জুন রাতে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হেফাজত আমীরের চিকিৎসার জন্য ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেন। তাঁর করোনা পরীক্ষা করা হলেও নেগেটিভ আসে।

আহমদ শফী চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক। ২০১৩ সালে ১৩ দফা দাবি নিয়ে হেফাজতে ইসলাম গঠনের মাধ্যমে দেশে বিদেশে আলোচনায় আসেন।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের সূচি ও যোগ্যতার আলোকেই ঢাবিতে ভর্তি আবেদন ও পরীক্ষা, ব…
  • ০৫ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950