তেলবাহী লরির ধাক্কায় মাদ্রাসাশিক্ষক নিহত

৩১ অক্টোবর ২০১৯, ০৬:১৭ PM

© ফেসবুক

যশোর শহরের বকচর এলাকায় তেলবাহী লরির ধাক্কায় আবদুর রশিদ (৫৫) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ যশোর শহরতলিয় খড়কি কবরস্থান এলাকার বাসিন্দা ও উপশহর আলিম মাদ্রাসার শিক্ষক।

নিহতের সহকর্মী আবুল ফজল জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ ব্যক্তিগত কাজে বাইসাইকেলে বকচর এলাকায় যান। পথিমধ্যে খুলনা থেকে আসা তেলবাহী লরি পেছন থেকে ধাক্কায় দিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী গুরুতর অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, তেলবাহী লরির ধাক্কায় এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। চালক পালিয়েছে, গাড়িটি জব্দ করা হয়েছে।

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ববি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950