অষ্টম শ্রেণির মাদরাসাছাত্রী অপহরণের অভিযোগ

১১ অক্টোবর ২০১৯, ০৮:৫০ PM

© ফাইল ফটো

যশোরে অষ্টম শ্রেণির এক মাদরাসাছাত্রী অপহৃত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার খালা বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সে অপহৃত হয় বলে জানিয়েছে ছাত্রীর পরিবার।

গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন ছাত্রীর মা। মামলায় স্থানীয় মুক্তার মোড়ল নামে এক যুবকসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, অপহরণের শিকার ওই ছাত্রী যশোর সদর উপজেলার শাহাপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও একটি দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। গত ৭ অক্টোবর সে শহরের শংকরপুর সন্নাসীদিঘিরপাড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায়। কিন্তু পথে শংকরপুর সরকারি হাঁস-মুরগী খামারের সামনে থেকে বেলা ১১টার দিকে মুক্তার মোড়ল ও অজ্ঞাত ২-৩ জন ছাত্রীকে জোর করে একটি ইজিবাইকে করে শংকরপুর বাস টার্মিনালের দিকে নিয়ে যায়।

এরপর থেকে ওই ছাত্রীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬