ইজিবাইকের ধাক্কায় না ফেরার দেশে মাদ্রাসাছাত্র সাজিম

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৯ PM

© ফাইল ফটো

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সাজিম (৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জের গৌরিনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সাজিম ওই গ্রামের সজিব রহমানের ছেলে। সে গ্রামের মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়াশোনা করত।

শিশুর বাবা সজিব রহমান জানান, প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় যায় সাজিম। বেলা ১১টার দিকে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সাজিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমিও দাস বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর, হাসপাতা…
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় সংসদ
  • ১১ আগস্ট ২০২৬
১৩ শিক্ষকের ১৩ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
  • ১১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নায়েম পরিচাল…
  • ১১ আগস্ট ২০২৬
২২৬ মাদ্রাসার প্রধানকে শোকজ শিক্ষা বোর্ডের, দেখুন তালিকা
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬