তিন দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্রী রোখসানা

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫১ PM
রোখসানা খাতুন

রোখসানা খাতুন

রাজশাহীর মোহনপুরে গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন রোখসানা খাতুন (১৬) নামের এক মাদরাসা ছাত্রী। সে মোহনপুর আলিম মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী। এ ব্যাপারে রোখসানার মা মমতাজ বেগম মোহনপুর থানায় গত শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরি নম্বর ৬১১।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৩ স্বেপ্টেম্বর ১১টার সময় রোখসানা খাতুন বাসা থেকে একই থানার বারিঠা গ্রামে তার নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু দুই দিন হয়ে গেলেও সে নানা বাড়িতে পৌঁছায়নি বা তার খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে কেউ তার সন্ধান পেলে ০১৭৫৫৪৫৭১০০ নম্বরে যোগাযোগ করার জন্য।

রোখসানার মা মমতাজ বেগম জানান, রোকসানার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট, মাথায় বড় কালো চুল ও বাম গালে কাটা দাগ রয়েছে। বাসা থেকে বের হওয়ার সময় রোখসানা ঘিয়া কালো রং এর গাউন পরে ছিল।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ জানান, রোখসানার মা এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা তার খোঁজখবর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬