ডেঙ্গুতে এবার বিদায় মাদ্রাসাছাত্র সিয়ামের

১৫ আগস্ট ২০১৯, ১২:৫২ PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু বকর সিদ্দিক সিয়াম (১৪) নামে এক মাদরাসা ছাত্র মারা গেছে। বুধবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।

সিয়াম শাহরাস্তি উপজেলার টামটা পশ্চিমপাড়া নোয়াবাড়ির জাকির হোসেনের ছেলে। সিয়ামের মা-বাবা ও দুই বোন রয়েছে। সে হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর ইউনিয়নের মোহাম্মদপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদরাসা থেকে জ্বর নিয়ে বাড়ি আসে সিয়াম। গত মঙ্গলবার শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর পরীক্ষা করতে গিয়ে ডেঙ্গু ধরা পড়ে। বুধবার সকালে তাকে কুমিল্লা রেফার করা হয়। পরে সেখান থেকে ঢাকা নেয়ার পথে রাতে মারা যায় সে ।

তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬