মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৭ হাজার ছাড়াল

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে লাইনে দাড়িয়ে বদলি আবেদন জমা দিচ্ছেন শিক্ষকরা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে লাইনে দাড়িয়ে বদলি আবেদন জমা দিচ্ছেন শিক্ষকরা © টিডিসি ফটো

বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সংখ্যা এ পর্যন্ত ৭ হাজার ছাড়িয়েছে। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত আবেদন নেওয়া হবে। তাই এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আবেদনের শেষ দিনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে শিক্ষকদের ভিড়ও বেড়েছে। 

অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বিপুল সংখ্যক শিক্ষক আবেদন জমা দিতে আসায় সংখ্যা বেড়েই চলছে। শুধু আজকের দিনেই আবেদন সংখ্যা বেলা ১টা পর্যন্ত ৪ হাজার ছাড়িয়ে গেছে। ফলে গত ৩০ আগস্ট থেকে শুরু হওয়া বদলি আবেদনের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।

অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, আবেদনকারীদের চাপ সামাল দিতে আজ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ১৬টি বুথে আবেদন গ্রহণ করা হচ্ছে। নারী শিক্ষকদের জন্য পৃথক একটি বুথ রাখা হয়েছে। এতে নারী আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে কিছুটা সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে সকাল থেকেই অধিদপ্তর প্রাঙ্গণে রয়েছে দীর্ঘ সারি। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে দেশের বিভিন্ন জেলা থেকে  ঢাকায় এসে অধিদপ্তরে ভিড় করছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে আবেদন জমা দিতে দেখা গেছে।  

আবেদন প্রক্রিয়া নিয়ে শিক্ষকদের অভিযোগও রয়েছে। অনলাইনে আবেদন গ্রহণের পরিবর্তে হার্ডকপি জমা দিতে ঢাকায় আসতে হচ্ছে। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি দূরবর্তী জেলা থেকে আসা শিক্ষকরা নানা ভোগান্তিতে পড়ছেন।

আরও খবর: বদলি আবেদনে ভোগান্তি, ঢাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে শিক্ষকরা

মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় প্রায় ৪২ হাজার শূন্য পদ প্রকাশ করা হয়েছে। গত ৩০ আগস্ট থেকে শুরু হওয়া আবেদন আজ রবিবার বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে।

‘স্বয়ংক্রিয় সফটওয়্যারভিত্তিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা)-এর এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা, ২০২৬’-এর ৩.১৯ ধারা অনুযায়ী, সফটওয়্যারভিত্তিক বদলি ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে ম্যানুয়াল পদ্ধতিতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এদিকে আবেদনের সময় বাড়ানো হবে কি না, তা আজকের আবেদন পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ শাহাদাত হোসাইন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা আজকের দিনটি পর্যবেক্ষণ করবো। চাহিদা অনুযায়ী সময় বাড়াতে পারি।’

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬