৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ PM
 ভূমি মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয় © সংগৃহীত

মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ জন সহকারী কমিশনারকে (ভূমি) বা এসিল্যান্ডকে একযোগে বদলি করা হয়েছে।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাদুল্লাপুরের জসিম উদ্দিন, মহেশপুরের তৌহিদ রেজা, রায়গঞ্জের মো. মাসুদ রানা, আমতলীর মো. আশরাফুল ইসলাম, রৌমারীর রাফিউর রহমান, তাহিরপুরের মো. শাহরুখ আলম শান্তু, রাজাপুরের মো. শামীম রেজা সজীব, নলছিটির রিজভী আহমেদ সবুজ, সাঁথিয়ার আসিফ রায়হান ও রাজারহাটের সামিউর রহমানকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বাউফলের সোহাগ মিলু, উজিরপুরের মহেশ্বর মন্ডল ও তালতলীর সৈকত মন্ডলকে খুলনা বিভাগে; গলাচিপার মো. সাইফুল ইসলাম ও ডিমলার রওশান কবিরকে রাজশাহী বিভাগে এবং নবীগঞ্জের প্রত্যয় হাশেমকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্য আদেশে পার্বতীপুরের মাহামুদ হুসাইন রাজু, তেঁতুলিয়ার এস এম আকাশ, অষ্টগ্রামের আব্দুল আহাদ ও পাথরঘাটার ওমর শরীফ খানকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ধোবাউড়ার নুসরাত জাহান অনন্যা, পীরগঞ্জের তানভীর আহম্মেদ, দেবহাটার চৌধুরী আল মামুন, লালমনিরহাট সদরের মীর আল মনসুর শোয়াইব ও রাণীশংকৈলের মজিবুর রহমানকে রাজশাহী বিভাগে পাঠানো হয়েছে। তারাকান্দার এস এম নাজমুস সালেহীনকে রংপুর এবং গোয়াইনঘাটের জাকারিয়া হোসেনকে ময়মনসিংহ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া জলঢাকার মো. ইফতেখার আহমেদ ও নাজিরপুরের শপথ বৈরাগীকে খুলনা বিভাগে; দেবীগঞ্জের আবদুল্লাহ বিন জিয়া, বদলগাছীর পলাশ উদ্দিন, শ্রীপুরের আসমাউল হুসনা পিংকি ও দশমিনার আবদুল্লাহ আল মামুনকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বিশ্বম্ভরপুরের মাহমুদুর রহমান ও ভুরুঙ্গামারীর আমিনুল হক তারেককে ময়মনসিংহ এবং নাগেশ্বরীর মো. বদরুজ্জামান রিশাদকে রাজশাহী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬