সারাদেশের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলিতে নতুন নির্দেশনা

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ PM
ভূমি মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয় © সংগৃহীত

ভূমি অফিসের কাজের স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা সুনিশ্চিত করতে মাঠ পর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ তালিকা তৈরি করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে ইতোমধ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ স্বাক্ষরিত এক জরুরি পরিপত্রে এ ঘোষণা দেয়া হয়। পরিপত্রে উল্লেখ করা হয়, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা সরাসরি সাধারণ মানুষের জীবন, জীবিকা ও সম্পদের সঙ্গে সম্পৃক্ত। একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরত থাকলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা তৈরি হওয়ার পথ উন্মুক্ত হয়, যা দায়িত্ব পালনের নিরপেক্ষতা ও স্বচ্ছতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ কারণে ভূমি ব্যবস্থাপনার মতো সংবেদনশীল খাতে নিয়মিত বদলি ও পদায়নের মাধ্যমে প্রশাসনিক ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিজ নিজ অধিক্ষেত্রে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, যোগদানের তারিখ ও মোট কর্মকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা প্রস্তুতের কথা বলা হয়েছে। প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে তিন বছর বা তার বেশি সময় একই স্থানে অবস্থানরত কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি করা হবে। 

তবে প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, সুনির্দিষ্ট অভিযোগ বা কর্মদক্ষতার ওপর ভিত্তি করে প্রচলিত বিধি-বিধান মেনে তিন বছর পূর্ণ হওয়ার আগেই যেকোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি করার সুযোগ রাখা হয়েছে। সম্পূর্ণ বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে তাগিদ দিয়েছে মন্ত্রণালয়।

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬