মাদ্রাসা শিক্ষকদের বদলিতে ফের গুগল ফরমে তথ্য দেওয়ার সুযোগ, লিংক দেখুন

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের নির্ধারিত গুগল ফরমে তথ্য দিতে গিয়ে জটিলতায় পড়েছিলেন অনেক শিক্ষক। একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষক আবেদন করায় সার্ভার বা ব্রাউজারজনিত সমস্যায় ফরমে প্রবেশ ও তথ্য জমা দিতে সমস্যা হয়েছিল। 

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সেই ফের চালু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। দুপুরে অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সমস্যাটি সাময়িক ছিল। একসঙ্গে বেশি সংখ্যক শিক্ষক ফরম পূরণ করায় এমনটি হয়েছিল। আজ দুপুরে ফের চালু হয়েছে।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি

এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত শিক্ষকদের বদলি আবেদনের জন্য প্রায় ৪২ হাজার শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত ৩০ আগস্ট থেকে এ আবেদন শুরু হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত শিক্ষকরা আবেদন করতে পারবেন।

বদলি আবেদনের গুগল ফরম লিংক দেখুন এখানে।

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬