নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার ভ্যান খালে, ২ শিক্ষার্থী নিহত

৩০ জুলাই ২০১৯, ১১:৫০ AM

বরিশালের উজিরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বহনকারী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে দুই শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলা সদরের মুলপাইন এলাকায় এ দুর্ঘটনায় পড়ে। এসময় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

নিহতরা হলো- উজিরপুরের মুলপাইন এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের মেয়ে লামিয়া ও সাকরাল এলাকার সেলিম হাওলাদারের ছেলে আবদুল্লাহ। দুজনই মুলপাইন দারুস সুন্নাত মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, বরিশালের উজিরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বহনকারী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়।

এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬