সাফল্যের ধারা অব্যাহত ঝালকাঠি এনএস কামিল মাদরাসায়

১৭ জুলাই ২০১৯, ০৫:১৮ PM

ঝালকাঠি এনএস কামিল মাদরাসা প্রতি বছরের ন্যায় এবারও আলিম পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এ প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় ২০৬ জন অংশগ্রহণ করে ২০৪ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৯১ জন।

মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ ছালেহ জানান, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আযিযুর রহমান নেছারাবাদী কায়েদ সাহেব হুজুর ১৯৫৬ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। সাড়ে ৫ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি অনার্স, মাস্টার্স, দাখিল, আলিম, ফাজিল, কামিল (হাদিস, তাফসীর, ফিকহ ও আদব) পরীক্ষার ফলাফলে দেশের শীর্ষ স্থান অর্জনকারী অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও আমিরুল মুছলিহীন মাওলানা মুহাম্মদ খলিলুর রহমানের পৃষ্ঠপোষকতা, অরাজনৈতিক শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও শিক্ষার্থীদের মানোন্নয়নে সার্বিক ব্যবস্থা গ্রহণ করায় এ সন্তোষজনক ফলাফল লাভ করা সম্ভব হয়েছে বলে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬