কামিল পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

১২ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ PM
রাজধানীর একটি কামিল মাদ্রাসা

রাজধানীর একটি কামিল মাদ্রাসা © সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসাগুলোতে এক বছর মেয়াদি কামিলের (মাস্টার্স) ২০২৩ সালের পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের সেশনজট নিরসনে মাত্র ২০ দিনে এ ফল প্রকাশ করা হচ্ছে বলে জানা গেছে। 

আজ রবিবার (১২ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘আগামীকাল সোমবার কামিল মাস্টার্স পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। মাত্র ২০ দিনে আমরা ফল প্রকাশ করছি। আগে তিনমাস লাগতো সকল পরীক্ষার ফলাফল দিতো। এখন আমরা এই সময়টা কমিয়ে এনেছি।’

এত কম সময়ে কিভাবে ফল প্রকাশ করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষকের সাথে ওয়ান টু ওয়ান যোগাযোগ করে হাতে হাতে খাতা দিয়েছি এবং গ্রহণ করেছি। প্রতিদিনি মনিটরিং করেছি, তাদের যোগাযোগ করে নিশ্চিত করেছি কেউ যেন একদিন খাতা আটকায় না রাখে।’ 

আরও পড়ুন : বদলে যাচ্ছে দাখিলের দুই বিষয়ের প্রশ্ন কাঠামো

তিনি আরও বলেন, ‘ভাইস চ্যান্সেলরের নির্দেশ কোন সেশনজট রাখা যাবে না। শিক্ষার্থীদের জীবন থেকে সামান্য সময়ও নষ্ট করা যাবে না। এজন্য আমরা দিন ও রাতে অতিরিক্ত কাজ করেছি। সাপ্তাহিক ছুটির দিনেও আমরা কাজ করছি। এর ফলে এটি সম্ভব হচ্ছে।

প্রসঙ্গত, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসাগুলোতে এক বছর মেয়াদি কামিলের (মাস্টার্স) ২০২৩ সালের পরীক্ষা শুরু হয় রবিবার (২৪ আগস্ট)। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলে।

সারাদেশের মোট ৪৯টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি বিষয়ে একবছর মেয়াদি (মাস্টার্স) পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার বিষয়গুলো হলো- আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬