মাদ্রাসা শিক্ষাবোর্ডে তদবির-লেনদেন না করতে নতুন নির্দেশনা

১২ অক্টোবর ২০২৫, ০৪:২২ PM
বাংলাদেশ মাদ্রসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সেবা পেতে কোনো ধরনের তদবির ও লেনদেন না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনলাইনভিত্তিক সকল সেবা স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে।

এ ছাড়াও ম্যানুয়্যালভাবে যেসকল আবেদন গ্রহণ বা বিভিন্ন বিষয়ে বিদ্যমান বিধি বিধান অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কার্যক্রম সম্পন্ন করা হয়।

আরও পড়ুন : বাদ পড়া শিক্ষার্থীদের আলিমে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড 

এখানে কোন প্রকার অবৈধ তদবির বা অর্থ লেন-দেনের সুযোগ নেই। তাই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোন সেবা প্রাপ্তির জন্য বোর্ডের কোন কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সাথে অবৈধ আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হলো।

ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬
গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিকূলতার মধ্যেই টিউশনি করে প্রস্তুতি, শিক্ষার পর কৃষি ক্…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’—বিএনপির কেন্দ্রীয় ন…
  • ১৮ অক্টোবর ২০২৬