বাদ পড়া শিক্ষার্থীদের আলিমে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড

০৮ অক্টোবর ২০২৫, ০৪:২৪ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ PM
শ্রেণিকক্ষে মাদ্রাসার শিক্ষার্থীরা

শ্রেণিকক্ষে মাদ্রাসার শিক্ষার্থীরা © ফাইল ফটো

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৬) আলিম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদপড়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বল হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের মাদ্রাসা প্রধানগণকে জানানো যাচ্ছে যে, ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৬) আলিম শ্রেণিতে যে সকল শিক্ষার্থী অনলাইনে কোনো মাদ্রাসায় ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, সে সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অত্র বোর্ডের eSIF পূরণের মাধ্যমে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষার্থীদের সরাসরি ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ

৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। নিয়মিত শিক্ষার্থীরা ৬৮৫ টাকা ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ৮৩৫টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও দেওয়া হয়েছে বেশকিছু নির্দেশনা।

বিস্তারিত দেখুন এখানে 

খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬
মায়ার বাঁধনে জড়িয়ে অনলাইনে প্রেম, যে ৭ লক্ষণ দেখে বুঝবেন ‘প…
  • ১৮ অক্টোবর ২০২৬
৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ১৮ অক্টোবর ২০২৬
তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
  • ১৮ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বন্ধুদের হামলায় যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪
  • ১৮ অক্টোবর ২০২৬