মাদ্রাসা ক্রিকেট চালু করছে বিসিবি

০৮ অক্টোবর ২০২৫, ১২:১৬ AM
বিসিবির লোগো

বিসিবির লোগো © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় নবনির্বাচিত পরিচালকদের মধ্য থেকে ২৩টি স্থায়ী কমিটির কমিটির প্রধান বেছে নেওয়া হয়েছে। 

এদিকে সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

জানা গেছে, ১০ ওভারের ক্রিকেট হতে পারে মাদ্রাসায়। আরও সুনির্দিষ্ট করে বললে, আসর থেকে মাগরিবের সময়টাতে আয়োজনের উদ্দেশ্য এ আসরের।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে। সেই ব্যবস্থা করছি।’ তবে কোন ফরম্যাটে মাদ্রাসার ছাত্রদের নিয়ে টুর্নামেন্ট হবে সে ধারণাও দেন তিনি।  

তিনি আরও বলেন, ‘এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট ফরম্যাটে হবে।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
  • ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
  • ১৮ অক্টোবর ২০২৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬
খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬