মাদ্রাসার গুণী শিক্ষক নির্বাচন করে তালিকা পাঠানোর নির্দেশ

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া-২০২৫ ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে গুণী শিক্ষক নির্বাচন করে তালিকা পাঠাতে বলেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

বুধবার (১০ সেপ্টেম্বর) অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ (৫ অক্টোবর) উদযাপন উপলক্ষ্যে প্রাথমিক (এবতেদায়ী), মাধ্যমিক (দাখিল), কলেজ (আলিম/ফাজিল/কামিল) মাদ্রাসা স্তরের গুণী শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে ‘গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া-২০২৫’ ও ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৫’ প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: চিকিৎসকদের চাকরিতে প্রবেশের বয়স ৩৪ করার সিদ্ধান্ত

এ ‘গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া-২০২৫’ যথাযথভাবে অনুসরণ করে গুণী শিক্ষক নির্বাচনপূর্বক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।  আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে এ তালিকা পাঠাতে হবে। নীতিমালা দেখুন এখানে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬