দাখিলে নিজ মাদ্রাসায় পরীক্ষার সুযোগ বন্ধ, বোর্ডের নতুন নির্দেশনা 

১২ মার্চ ২০২৬, ১২:৫৫ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

চলতি বছরের দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীই তার নিজ মাদ্রাসায় অবস্থিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান  ও উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুস সালামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

যেসব উপজেলায় মাত্র একটি দাখিল পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের জন্য বোর্ড দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে মাদ্রাসা বোর্ড
১.  কেন্দ্রস্থিত মাদ্রাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে পরীক্ষা গ্রহণ করা যেতে পারে।
২.  সংশ্লিষ্ট উপজেলার মাদ্রাসা ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে (যেমন স্কুল বা কলেজ) কেন্দ্র প্রতিস্থাপন করে সকল পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া যেতে পারে।

মাদ্রাসা বোর্ড জানিয়ে দিয়েছে যে, দাখিল পরীক্ষার জন্য কোনো অবস্থাতেই উপকেন্দ্র বা ভেন্যু কেন্দ্রের ব্যবস্থা করা যাবে না। ভৌগোলিক অবস্থান ও সার্বিক দিক বিবেচনা করে স্থানীয় প্রশাসনকে এই নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
এরশাদের জন্ম না হলে রাষ্ট্রধর্ম ইসলাম হতো না: জাতীয় পার্টির…
  • ১৪ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল—প্রতিহত করতে গিয়ে মার খেলেন বিএ…
  • ১৪ জুলাই ২০২৬
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
এআই অলিম্পিয়াড বিজয়ীদের ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence