ডাকসুতে জয় পেলেন তা’মীরুল মিল্লাত ছাত্র সংসদের সাবেক ভিপি

১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ PM
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে বিজয়ী মিনহাজ

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে বিজয়ী মিনহাজ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এম এম আল মিনহাজ। এ পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মিনহাজ ৭ হাজারের অধিক ভোট পেয়ে নির্বাচিত হন।

এম এম আল মিনহাজ বর্তমানে তিনি আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৪ সালে দেশ সেরা বিদ্যাপীঠ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর কেন্দ্রীয় ছাত্রসংসদের (টাকসু) ভিপি ছিলেন। মাদ্রাসাটির শিক্ষার্থী মিনহাজ ২০১৬ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি এ বিভাগের অধীনে এমফিল করছেন।

বিজয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এম এম আল মিনহাজ বলেন, ‘মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। একদিকে বিজয়ের আনন্দ, অন্যদিকে দায়িত্বের আমানতের ভার। শিক্ষার্থীরা আমাকে সম্মানিত করেছেন, আমি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবো। এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথেও ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্তে ৩০টির বেশি সুপারিশ, বা…
  • ২১ জুলাই ২০২৬
আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহ…
  • ২১ জুলাই ২০২৬
‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করলেই সাধারণ মানুষও চিনে তারা কারা: …
  • ২১ জুলাই ২০২৬
গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১
  • ২০ জুলাই ২০২৬
আন্দোলন শরিক নেতাদের কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর
  • ২০ জুলাই ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্…
  • ২০ জুলাই ২০২৬