ডাকসুতে শিবিরের বিজয় কোনো ছেলের হাতের মোয়া নয়: গোলাম মাওলা রনি

১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ PM
গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি © সংগৃহীত

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়কে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিশ্রমের ফল বলে উল্লেখ করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিক গোলাম মাওলা রনি। আজ বুধবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তিনি লিখেছেন, ‘ডাকসুতে জামায়াত-শিবিরের বিজয় কোনো ছেলের হাতের মোয়া ছিলো না। ৫০ বছরের অবিরত এবং ধারাবাহিক মেহনত, গত ১৫ বছরের কৌশল এবং গত এক বছরের সুযোগ কাজে লাগিয়ে তারা যা পেয়েছে তা অনিবার্য ছিলো।’

রনি বলেন, প্রতিপক্ষের অতি আত্মবিশ্বাস, অহমিকা এবং কৌশল ও পরিশ্রমে ঘাটতির কারণেই পরাজয়ের সূচনা হয়েছে। তার ভাষায়, ‘এই পরাজয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা কেবল আল্লাহই জানেন।’

আরও পড়ুন: ডাকসুতে বিজয়ী শিবির প্যানেলের কাছে মীর্জা গালিবের দুই দাবি

গোলাম মাওলা রনির এই মন্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, তার বক্তব্য মূলধারার ছাত্র রাজনীতির প্রতি একটি সতর্ক সংকেত এবং ভবিষ্যৎ রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

উল্লেখ্য, সাম্প্রতিক ডাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল একাধিক গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬