ডাকসুতে বিজয়ী শিবির প্যানেলের কাছে মীর্জা গালিবের দুই দাবি

১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ AM
ড. মির্জা গালিব

ড. মির্জা গালিব © সংগৃহীত

ডাকসু নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের কাছে দুটি দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।। আজ বুধবার (১০ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই দাবি দুটি উত্থাপন করেন।

তার প্রথম দাবি— ডাকসুর প্রতিদ্বন্দ্বী প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু যেন মনের খুশিতে যতটা চায় ততটা শিবিরকে গালাগালি করতে পারে—এমন একটা অবাধ মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দিতে হবে।

দ্বিতীয় দাবি হিসেবে তিনি বলেন— দল-মত-পোশাক নির্বিশেষে ছাত্রীরা যেন কোন হ্যারাসমেন্ট বা বুলিং এর শিকার না হয়, এমন একটা ভয়ডরহীন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: মিছিল না করার নির্দেশ শিবির সভাপতির

মীর্জা গালিবের এই পোস্টটি ইতোমধ্যেই শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম)। একই প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ঢাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। ডাকসুর ২৮ সদস্যের মধ্যে ২৩ টি পদে শিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ জয়লাভ করে। 

 

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬