মিছিল না করার নির্দেশ শিবির সভাপতির

১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ AM
শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম

শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদে জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। এ নির্বাচনে ভরাডুবি হয়েছে ছাত্রদলসহ অন্যান্য প্যানেলের প্রার্থীদের। গতকাল ফলাফল ঘোষণার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতো বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অনেকটা মুখোমুখি অবস্থায় ছিলেন। কিন্তু কোনো সংঘাত হয়নি। 

ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোট বয়কট করেছেন স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।

এমন পরিস্থিতিতে নিজেদের প্রার্থীরা বিজয়ী হলেও সারা দেশে কোথাও মিছিল না করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। 

বুধবার (১০ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে তিনি এমন নির্দেশ দেন।

শিবির সভাপতি তার পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারা দেশের কোথাও কোনো মিছিল করব না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো।

তিনি লেখেন, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।

মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

আর স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।

জিএস পদে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এ ছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

অন্যদিকে এজিএস পদে ছাত্রশিবিরের নেতা মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

ওয়েট অ্যান্ড সি, মিথ্যাচারের জবাব শিগগিরই পাবেন
  • ১১ নভেম্বর ২০২৬
অসুস্থ বাবা-বোনকে দেখতে গিয়ে হাসপাতালের বারান্দা থেকে পড়ে শ…
  • ১১ নভেম্বর ২০২৬
পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি রাকাবুমিং রাকা
  • ১১ নভেম্বর ২০২৬
মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত
  • ১১ নভেম্বর ২০২৬
সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫, সাত দিনের রিমান্ড আবেদন
  • ১১ নভেম্বর ২০২৬
‘ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিতে পারে’ বক্তব্য নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950