ডাকসুর ভিপি হলেন সাদিক কায়েম

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ AM
সাদিক কায়েম

সাদিক কায়েম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম)। ১৪ হাজার ৪২ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছেন তিনি। অন্যদিকে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। এছাড়া বাম দলের তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ৬৮ ভোট।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে এ ফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।

এছাড়াও মারজিয়া হোসেন জামিলা ৩৪ ভোট, মাহদি হাসান ৯ ভোট,  মো. আবু তৈয়ব হাবিলদার ১০ ভোট,  মো. দেলোয়ার হোসেন ১২ ভোট,  মো. আজগর ব্যাপারি ৬ ভোট, মো. জামালউদ্দিন খালিদ ৫০৩ ভোট,  মো. শফিক রহমান ৬ ভোট, বিন ইয়ামিন মোল্লা ১৩৬ ভোট, আতাউর রহমান শিপন ৫ ভোট, আবুল হোসাইন ৭ ভোট, মো. ইয়াছিন আরাফাত ৬২ ভোট, নুরুল হোসেন ৬ ভোট, মো. মাহিন হাসান ২৪ ভোট, নাসিম উদ্দিন ২ ভোট, ফয়সাল আহমদে ৪ ভোট, মুদাব্বির আহমদ পেয়েছেন ৩৭ ভোট, সুজন ১, সোহানুর রহমান ২, হাবিবউল্লাহ ২, হেলাল উর রহমান ৩ এবং জান্নাতি বুলবুল ৬।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ঢাকা শেষ হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে প্রায় ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।

ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬