মেলান্দহের তারাকান্দি সিনিয়র মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত

৩০ নভেম্বর ২০১৮, ০৯:৫৫ PM

জামালপুরের মেলান্দহের তারাকান্দি সিনিয়র মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় প্রিন্সিপাল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। প্রার্থীদের উপস্থিতি কম থাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। 

জানা যায়, মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ নূর মোহাম্মদের অবসর গ্রহণের পর পদটি শূন্য ঘোষণা করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রিন্সিপাল নিয়োগের সার্কুলার জারি করা হয়। প্রিন্সিপাল পদে মোট ৭জন আবেদন করেন। সে অনুযায়ী মেলান্দহ সরকারি বালিকা বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার সকল কিছু সম্পন্ন করে কর্তৃপক্ষ। পরীক্ষায় মোট ২জন হাজির হন। বাকিরা থাকেন অনুপস্থিত। এসএমসির সভাপতি গোলাম মোস্তফা জানান- নিয়মানুযায়ী নিয়োগ পরীক্ষার আহবান করা হয়েছিল। প্রার্থীদের উপস্থিতি কম থাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নিয়োগ পরীক্ষার তারিখ জানানো হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬